× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও বীকনের স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৩:২০ পিএম

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও বীকন যৌথভাবে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন করেছে

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও বীকন যৌথভাবে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন করেছে

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ এবং বীকন ফার্মাসিউটিক্যালস গতকাল (১৭ অক্টোবর) যৌথভাবে স্তন ক্যান্সার সচেতনতা শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দিয়েছেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মো. সিদ্দিকুল ইসলাম। 

মূল আলোচক ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ, প্রাক্তন পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা কেন্দ্র ও হাসপাতাল এবং ড. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেডিওলোজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. স্বপন বন্দ্যোপাধ্যায়। আরো উপস্থিত ছিলেন এস এম মাহমুদুল হক পল্লব, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং অ্যান্ড সেলস, অনকোলজি, বায়োটেক অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। এছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীরা এবং ফার্মেসি বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান বুলবুল এবং ড. নুসরাতুন নাহার। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা