× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ভালুক যেভাবে টেডি বিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৩:০৪ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১৩:২৯ পিএম

ভালুক যেভাবে টেডি বিয়ার

মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট মিসিসিপির গভর্নর অ্যান্ড্রু এইচ লঙ্গিনোর আমন্ত্রণে একবার শিকারে যান। প্রেসিডেন্ট  শিকারের জন্য বেছে নিলেন মিসিসিপি নদীতীরের বনাঞ্চল। কিন্তু অনেক খুঁজেও রুজভেল্ট সেখানে ভালো শিকার পেলেন না। এদিকে তার হাত নিশপিশ করছে রাইফেল চালানোর জন্য। প্রেসিডেন্টকে খুশি করতে তার সঙ্গীরা এক ভালুকছানা ধরে এনে গাছের গুঁড়িতে বেঁধে রাখলেন। কিন্তু ভালুক শাবকটির ওপর গুলি চালাতে রুজভেল্টের মন সায় দেয় না। ছোট্ট ছানাটিকে তিনি ছেড়ে দেন। প্রেসিডেন্টের এই মানবিক ঘটনা নিয়ে বিখ্যাত কার্টুনিস্ট ক্লিফর্ড বেরিম্যান ‘ড্রয়িং দ্য লাইন ইন মিসিসিপি’ শিরোনামে কার্টুন আঁকেন। যেখানে রুজভেল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন এবং পেছনে রয়েছে এক ভালুকছানা।

কার্টুনটি দেখে ব্রুকলিনের খেলনার দোকানদার মরিস মিচম একটা খেলনা বিয়ার বানিয়ে দোকানের জানালার পাশে সাজিয়ে রেখেন। দোকানে ক্রেতারা ঢুকেই বিয়ারটি কিনতে চাইলেন। এ অবস্থায় মিচম ছুটে গেলেন রুজভেল্টের কাছে। তার বানানো বিয়ারটি বিক্রির জন্য প্রেসিডেন্টের ডাকনাম ‘ টেডি’ খেলনার সঙ্গে জুড়ে দিতে অনুমতি চাইলেন। রুজভেল্ট সানন্দে রাজি হলেন। এর পর থেকে আদুরে এ খেলনাটি ‘টেডি বিয়ার’ হিসেবে পরিচিত।

সূত্র : এনপিএস ডটগভ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা