× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথশিশুদের স্কুল সেভ দ্য টুমোরো

আহমদ মানিক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১২:০৮ পিএম

সেভ দ্য টুমোরো স্কুলে পাঠ নিচ্ছে পথশিশুরা

সেভ দ্য টুমোরো স্কুলে পাঠ নিচ্ছে পথশিশুরা

‘মুই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হইমু, যন্ত্রপাতি চেনি, ক্যারেন্টের কাম দেইক্কা দেইক্কা হিকছি, আমি এইয়া নিয়াই কাজ করমু’, চোখে একরাশ স্বপ্ন নিয়ে কথাগুলো বলছিল হাবিব। হাবিব পথশিশু। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার বসবাস। ‘সেভ দ্য টুমোরো’ নামে পথশিশুদের স্কুলের শিক্ষার্থী সে।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, তাদের স্বপ্নপূরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করছে নবোদ্যম ফাউন্ডেশনের ‘সেভ দ্য টুমোরো স্কুল’। সমাজ থেকে অবহেলা দূর করতে, সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের অধিকার নিশ্চিতের উদ্দেশ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক স্বপ্নবাজ তরুণের প্রচেষ্টার ফসল এ ফাউন্ডেশন ও স্কুল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২০১৯ সালের পয়লা ডিসেম্বর যাত্রা করে স্কুলটি। অল্প সময়ের ব্যবধানে রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে শুরু করে ভৈরব উপজেলার বেদেপল্লীসহ   দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জেলায় মানসম্মত শিক্ষা অর্জনে কাজ করে যাচ্ছে সেভ দ্য টুমোরো স্কুল।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্কুলের স্বেচ্ছাসেবী আরাফাত চৌধুরী বলেন, ‘আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সেভ দ্য টুমোরো ক্যাম্পাস-০২ স্কুল থেকে জিনিয়া নামে একটি ফুলকন্যা খ্যাত পথশিশুকে কিছু ব্যক্তি রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায়। তারা ভেবেছিলে শিশুটির পাশে কেউ নেই। কিন্তু আমাদের টিমের আন্তরিক প্রচেষ্টা এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। ক্যাম্পাসের মধ্যে পথশিশুদের নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’

বেদেপল্লী স্কুল ক্যাম্পাস-০৮-এর দায়িত্বশীল তানিম আহমেদ বলেন, ‘বেদে সম্প্রদায়ের শিশুরা এখনও পিছিয়ে আছে। এই ছেলেমেয়েদের স্কুলে যেতে কেউ কখনও বলে না। ভোর হলেই তারা বাবা-মায়ের সঙ্গে গ্রামের পাড়ামহল্লায় ঘুরে বেড়ায়। আমরা তাদের স্কুলে নিয়ে আসতে পেরেছি। তাদের স্বপ্নপূরণের চেষ্টা করছি।’

নবোদ্যম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শরীফ ওবায়েদুল্লাহ সংগঠনের কার্যক্রম সম্পর্কে বলেন, ‘হাতে গোনা কিছু মানুষের ভালো চিন্তায় এগিয়ে চলছে সভ্যতা, প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে সমাজে। আমাদের সংগঠনের মাধ্যমে চাই কিছু পরিবর্তন আসুক। এসব কাজের আর্থিক দিকটা নিজেরাই দেখভাল করি। সমাজের উচ্চবিত্ত শ্রেণি যদি এগিয়ে আসলে আমাদের কাজগুলো আরও গতিশীল হবে।’

শিক্ষার পাশাপাশি ছিন্নমূল মানুষদের নিয়মিত খাদ্য, নিরাপদ পানি, ঈদ উপহার, শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিও সম্পাদন করেছে নবোদ্যম ফাউন্ডেশন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা