× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গয়নায় পূজার মোটিফ

নুসরাত খন্দকার

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ১৬:৫৩ পিএম

	গয়না ও ছবি : মৈত্রেয়ী

গয়না ও ছবি : মৈত্রেয়ী

উৎসবে পোশাকের সঙ্গে চাই মানানসই গয়না। উৎসবটা যখন দুর্গাপূজার তখন গয়নায় যদি থাকে মা দুর্গার মুখ, দেবীর আগমন এবং গমনের বাহন, সরস্বতী, গণেশ, প্যাঁচা তাহলে পছন্দের পোশাক ও গয়না মিলে হবে মনের মতো সাজ

শাড়ি বা পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরা নতুন কিছু নয়। যেকোনো উৎসবে, নিমন্ত্রণে পোশাকের সঙ্গে গয়নার দিকে আলাদা নজর থাকে ফ্যাশনপ্রেমীদের। পূজার গয়না বলে আলাদা করে কোনো গয়না নেই। তবে এ সময়ে দেখা মিলছে পূজার মোটিফ নিয়ে ব্যতিক্রমধর্মী গয়না। যার সবই হাতে তৈরি। এর মধ্যে আছে নটরাজের মূর্তি মোটিফ, মা দুর্গার মুখ, দেবীর আগমন এবং গমনের বাহন, সরস্বতী, গণেশ, প্যাঁচা ইত্যাদি। সোনা বাঁধানো শাঁখা আর পলা পূজার সময়ের গয়না হিসেবে ব্যবহৃত হয়। এর সঙ্গে লাল চুড়িও দেখা যায়। মোটিফে ফুলের ব্যবহার সব সময়ই ট্রেন্ডি। শেফালি ফুলের আদলে গয়নাও পরতে পারেন শারদীয় দুর্গোৎসবে।


পোড়ামাটির গয়না বহুদিন ধরেই আমাদের আকৃষ্ট করে চলেছে। এখন আরও জনপ্রিয় হয়ে উঠেছে ক্লে জুয়েলারি। এ ক্লে জুয়েলারি টেরাকোটার মতো আগুনে পোড়াতে হয় না। লকেট, নেকপিস, কানের দুল, আংটি বা হাতের গয়না ছাঁচে ফেলে বা হাতে গড়ে নিতে হয়। এ গয়নায় ইচ্ছেমতো রঙ করা যায়। ফলে খুব কালারফুল হয় এ ক্লে জুয়েলারি। পূজার জন্য দুর্গার নানানরকম মোটিফ, শরতের শিউলি, কাশফুল, গণেশজননী, গণেশের অনেক ধরনের মূর্তি দেখা মেলে এখন ক্লে কালেকশনে।

পেইন্ট করা কাঠের গয়না বেশ কয়েক বছর ধরে চলছে। কাঠের গয়নায় নকশাকার মনের মাধুর্য মিশিয়ে ফুটিয়ে তুলতে পারেন যেকোনো মোটিফ। পূজার মোটিফে তৈরি গয়নায় দেখা যাচ্ছে কাঠের নানা গয়না। কাঠ ছাড়াও কটন বল, কড়ি, রুদ্রাক্ষ, উল, জুটের বেস ব্যবহার করতে দেখা যায় হাতে তৈরি এসব গয়নায়; যা গয়নাগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। এ ধরনের গয়না যেকোনো ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে পরা যায়। আবার ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গেও পরে ফেলতে পারেন। উৎসবে দেখতে লাগবে সবার থেকে আলাদা।

কোথায় পাবেন কেমন দাম : অনলাইন বিভিন্ন পেজে খুব সহজেই পেয়ে যাবেন হাতে তৈরি এসব গয়না। যার মূল্যও হাতের নাগালে। হাতে তৈরি কানের দুল কিনতে পারবেন ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে। গলার মালা কিনতে গুনতে হবে ৩০০ থেকে ১ হাজার টাকায়। আংটি মিলবে ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা