× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

পৃথিবীর সবচেয়ে দুর্গম দোকান!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১২:২২ পিএম

 পাহাড়ের খাঁজে ছোট দোকানটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দুর্গম দোকান

পাহাড়ের খাঁজে ছোট দোকানটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দুর্গম দোকান

সাধারণত বাজারের কোনো দোকান থেকে সদাই কিনে থাকি আমরা। কিন্তু উঁচু পাহাড়ের খাঁজে কোনো দোকানোর কথা কি ভাবতে পারবেন কখনও?

বাস্তবিকই এমন একটা দোকান বিদ্যমান! চীনের হুনান প্রদেশের শিনিউজাই সিনিক এলাকায় মাটি থেকে ১২০ মিটার ওপরে পাহাড়ের খাঁজে ছোট দোকানঘরটির অবস্থান। আর সে কারণেই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গার দোকান।

মূলত পাহাড়টি শখের পর্বতারোহীরাই ব্যবহার করেন। নিচ থেকে এর চূড়ায় আরোহণের পথে পর্বতারোহীরা দোকানটিতে বিশ্রাম নেন। যাদের পানীয়ের প্রয়োজন হয় এ দোকান থেকেই তাদের পানি সরবরাহ করা হয়। সেই সঙ্গে থাকে হালকা কোনো স্ন্যাক্স।

স্থানীয়দের ভাষ্য, দোকানটি কয়েক বছর আগে স্থাপিত হয়েছে। কিন্তু সম্প্রতি  দোকানটির একটি ভিডিও ভাইরাল হয়, যার কারণে এটি এখন সবার মুখে মুখে।

সবচেয়ে দুর্গম এ দোকানটি মূলত দেশটির মিড-অটাম ফেস্টিভ্যাল এবং জাতীয় দিবসের ছুটিতে পর্যটকদের এ সুবিধা দিয়ে থাকে।

ছোট এ দোকানে একজনই বসার সুযোগ পান এবং কোনো কিছুর প্রয়োজন হলে নিচ থেকে রশির মাধ্যমে তা আনিয়ে নেওয়া হয়। এখানে যিনি কাজ করেন তিনিও রশির মাধ্যমেই যাতায়াত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা