× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কী হতে চাই

আশরাফুল আলম পিনটু

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৩:৩৮ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ১৯:৩৪ পিএম

অলংকরণ: জয়ন্ত সরকার

অলংকরণ: জয়ন্ত সরকার

আমরা সবাই

কী হতে চাই? কী হতে চাই?


মেঘ হতে চাই ফুল হতে চাই

শান্ত নদীর কূল হতে চাই

ঝুমকোলতার দুল হতে চাই

গাছ হতে চাই

মাছ হতে চাই

আকাশজোড়া নীল হতে চাই

শাপলাশালুক বিল হতে চাই

স্বর্ণডানার চিল হতে চাই

ঘাস হতে চাই

কাশ হতে চাই।


শিশির ফোঁটার জল হতে চাই

ঘাসফড়িংয়ের দল হতে চাই

নদীর ছলাৎ ছল হতে চাই

মাঠ হতে চাই

ঘাট হতে চাই

দোয়েল পাখির ডাক হতে চাই

প্রজাপতির পাখ হতে চাই

রাতের তারার ঝাঁক হতে চাই

ভোর হতে চাই

দোর হতে চাই

রঙধনুটার রঙ হতে চাই
বহুরূপী-সঙ হতে চাই
খেত পাহারার টঙ হতে চাই
গান হতে চাই
তান হতে চাই।

ধানের খেতের দোল হতে চাই
রৌদ্র-ছায়ার কোল হতে চাই
আমের মুকুল-বোল হতে চাই।
পাল হতে চাই
হাল হতে চাই
মাঝির গানের সুর হতে চাই
তেপান্তরের দূর হতে চাই
দূরের অচিনপুর হতে চাই
বট হতে চাই
তট হতে চাই
চাঁদ হতে চাই রাত হতে চাই
জ্যোৎস্না ছোঁয়া হাত হতে চাই
হাসনুহেনায় মাত হতে চাই...

আমরা সবাই স্বপ্ন এসব আঁকি
নানা কিছু হওয়ার আশায় থাকি।
বলছি এবার শোনো,
এসব হতে নেই তো বাধা কোনো।
তবেÑ
সবার আগে মানুষ হতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা