× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে অনুষ্ঠিত হলো 'ট্যুর ফর সোশ্যাল গুডস' ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৬:৪৬ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৬:৫৭ পিএম

মহিষখোলার বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়

মহিষখোলার বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়

ব্লাডম্যান, বাংলাদেশস্থ তুর্কী দূতাবাস, টিকা এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো 'ট্যুর ফর সোশ্যাল গুডস' ফ্রি মেডিকেল ক্যাম্প। 

শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতালে আয়োজিত ক্যাম্পেইনে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের সাধারণ জনগোষ্ঠীকে দেয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। ইম্প্যাক্ট পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) এবং টিকা (TIKA)। এই উদ্যোগের মাধ্যমে মহিষখোলার বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। এছাড়াও তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই উদ্যোগের অংশ হিসেবে আগামী চার মাস টেলিমেডিসিন সেবা প্রদান করা হবে। 

গ্রামের সাধারণ জনগোষ্ঠীকে দেয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা

'ট্যুর ফর সোশ্যাল গুডস, সিজন-২' গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল সেসব প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষের জন্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা যারা প্রায়ই এই মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হন। ২০২১ সালে চার হাজারেরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবা, জরুরি খাবার এবং বিনামূল্যে ওষুধ দিয়ে সহায়তা করা সিজন-১ এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালে উদ্দ্যোগ নেয়া হয় দ্বিতীয় মৌসুম আয়োজনের। 

বাংলাদেশস্থ তুর্কি দূতাবাসে এই আয়োজনের উদ্বোধন করেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দ্বিতীয় মৌসুমে ৬,০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে সাভার, উড়ির চর (সন্দ্বীপ), ময়মনসিংহ, খাগড়াছড়ি, যশোর, সুবর্ণচরে (নোয়াখালী) ছয়টি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা