মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৩:৩৮ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ১৩:৪২ পিএম
নির্বাক চলচ্চিত্রের অভিনেতা চার্লি চ্যাপলিন ১৯১৪ সালে প্রথম অভিনয় শুরু করেন। অভিনয়দক্ষতায় খুব অল্প সময়ে সারা বিশ্বের মানুষের কাছে তিনি জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। যুক্তরাষ্ট্রসহ আশপাশের দেশে ‘চ্যাপলিনাইটিস’ বড় এক ঘটনা। রাস্তাঘাটে প্রায়ই দেখা মিলত চ্যাপলিনের অনুকরণকারীদের। বিশেষ করে তার বিখ্যাত গোঁফ অনুকরণকারী মানুষের। ১৯১৫ থেকে ১৯২১ সাল পর্যন্ত চ্যাপলিন জ্বরে ভেসেছে পুরো বিশ্ব। একবার তো ওয়াশিংটনের বেলিংহাম লিবার্টি থিয়েটার হলের বাইরে চ্যাপলিন অনুকরণকারীদের নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবাই চ্যাপলিন সেজে অংশ নেন। আয়োজনে চ্যাপলিনও চুপি চুপি অংশ নেন। প্রতিযোগিতার ফলাফলে দেখা গেল, শত শত প্রতিযোগীর ভিড়ে আসল চার্লি চ্যাপলিন হন তৃতীয়! বব হোপ নামে এক যুবক সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।
সূত্র : ওয়েবডটআর্কাইভডটওআরজি