× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষকদের সম্মাননা ও সনদপত্র প্রদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ২৩:০০ পিএম

ঢাকা ডেন্টাল কলেজের আয়োজনে শিক্ষকদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান

ঢাকা ডেন্টাল কলেজের আয়োজনে শিক্ষকদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান

ঢাকা ডেন্টাল কলেজের আয়োজনে ‘এপ্রিসিয়েশন এন্ড সার্টিফেকেট গিভিং সেরিমনি অন টিচিং মেথডলজি এন্ড এসেসমেন্ট ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। দেড় বছর মেয়াদি এই ট্রেনিং প্রোগ্রামে মোট ১৩৪ জন শিক্ষক অংশ নিয়েছিলেন।

তাদের মধ্যে ১০ জনকে অনুষ্ঠানিকভাবে সনদপত্র দেয়া হয়। শনিবার ঢাকা ডেন্টাল কলেজে অংশগ্রহনকারী শিক্ষকদের মাঝে সম্মাননা ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে রেনাটা লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, মেডিকেল শিক্ষা আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার জন্য যথাযথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আধুনিক বিষয় সম্পর্কে সচেতন হচ্ছেন। মেডিকেল গ্রাজুয়েটরা যেন আন্তর্জাতিক মান বজায় রেখে পরবর্তীতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালিয়ে নিয়ে যেতে পারেন, সেজন্য এইধরণের ট্রেনিং এর আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ। তিনি তার বক্তব্যে শিক্ষকদের গুরুত্ব নিয়ে কথা বলেন। 

অনুষ্ঠানে আরেক বিশেষ অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল, পরিচালক, সেন্টার ফর মেডিকেল এডুকেশন অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান। তিনি বলেন, আগে আমাদের মেডিকেল সেক্টরের শিক্ষকদের কোন ট্রেনিংয়ের ব্যবস্থা ছিলো না। কিন্তু বর্তমানে সারা দেশে সেই ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭ হাজার শিক্ষককে ট্রেনিং দেয়া হয়েছে। এই বছরের শেষ নাগাদ বাংলাদশের প্রতিটি মেডিকেল এবং ডেন্টাল শিক্ষকদের ট্রেনিংয়ের আওতায় আনতে সক্ষম হব।

অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির। তিনি বলেন, এই ঢাকা ডেন্টাল কলেজ এখন সম্পূর্ণ র‌্যাগিংমুক্ত। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. কাজী আফজালুর রহমান, অধ্যাপক ডা. আমীর হোসাইন, অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন খন্দকার, ডা. মোহাম্মদ মাসুদুর রহমান, ডা. মিসবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মো. হুময়িুন কবির তালুকদার, ডা. মো. জাহাঙ্গীর রশীদ, ডা. এ,এফ, এম, শহিদুর রহমান এবং রেনাটা লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তানবীর সাজিব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা