× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

জাদুঘরের কর্মচারীর অভিনব চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ১১:৪১ এএম

 জাদুঘর থেকে চুরি করা চিত্রকর্মগুলো বিক্রি করে  প্রচুর বিত্তবৈভবের অধিকারী হয়েছেন

জাদুঘর থেকে চুরি করা চিত্রকর্মগুলো বিক্রি করে প্রচুর বিত্তবৈভবের অধিকারী হয়েছেন

জার্মানির মিউনিখ শহরের ডয়েচেস মিউজিয়ামের এক কর্মী অভিনব কায়দায় চুরির দায়ে ফেঁসে গেছেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জাদুঘরটিতে কর্মরত ছিলেন।

এই সময়ে তিনি এখানে স্থান পাওয়া চারটি বিখ্যাত চিত্রকর্ম চুরি করেছেন। চুরি করে যাতে ধরা পড়তে না হয় সেজন্য চিত্রকর্মগুলোর নকল কপি রেখে দিয়েছেন যথাস্থানে।

নাম প্রকাশ না হওয়া ওই কর্মচারী চুরি করা চিত্রকর্মগুলো বিভিন্ন নিলামের মাধ্যমে বিক্রি করে প্রচুর বিত্তবৈভবের অধিকারী হয়েছেন। এ টাকায় নিজের ঋণ পরিশোধের পাশাপাশি দামি গাড়ি, বাড়ি ও ঘড়ি কিনেছেন। জাদুঘর থেকে বিভিন্ন সময়ে চুরি করা চিত্রকর্মগুলো নিলামে বিক্রির আগে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিতেন।

কিন্তু একটা সময় জাদুঘর কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় পুলিশি তদন্তে উঠে এসেছে স্টোররুমের দায়িত্বে থাকা এই মানুষটিই নতুন কৌশল অবলম্বন করে সরিয়ে ফেলেছেন চিত্রকর্মগুলো। চুরি যাওয়া চিত্রকর্মগুলো হলো- শিল্পী ফ্রাঞ্জ ফন স্ট্যাকের আঁকা ‘দ্য টেল অব দ্য ফ্রগ প্রিন্স’, এডওয়ার্ড ভন গ্রুটজারের ‘দ্য ওয়াইন টেস্ট’, ফ্রাঞ্জ ফন ডিফ্রেগারের ‘টু গার্লস কালেকটিং উড ইন দ্য মাউন্টেইস’ ও ‘ডিরিন্ডি’।

এই কর্মচারী শাস্তি হিসেবে জেল থেকে মুক্তি পেলেও গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা জরিমানা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা