× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ভাষাবিভ্রাট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ১২:৫৪ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৭:১২ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে ফ্রান্স সফরে গেলেন রোনাল্ড রিগ্যান। তার সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হয়। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর স্ত্রীকে পাশে নিয়ে ধীরে ধীরে ডাইনিংয়ের দিকে যাচ্ছিলেন রিগ্যান। হঠাৎ থমকে দাঁড়ালেন প্রেসিডেন্ট মিতেরাঁর স্ত্রী, নিচু গলায় ফরাসি ভাষায় কিছু একটা বললেন রিগ্যানকে। রিগ্যান কিছু বুঝলেন না, তবে ভদ্রতা করে মাথা নাড়লেন। ফরাসি ফার্স্ট লেডি আবারও কিছু একটা বললেন, এবারও ভদ্রতাসূচক একটা হাসি দিয়ে মাথা নাড়লেন প্রেসিডেন্ট রিগ্যান। ওদিকে তারা দুজন দাঁড়িয়ে পড়ায় সামনে থাকা অন্যরাও এগোতে পারছিলেন না। বাধ্য হয়ে ফরাসি ফার্স্ট লেডিকে সামনে এগোনোর জন্য ইঙ্গিত দিলেন রিগ্যান। কিন্তু সেই আগের মতোই ভদ্রভাবে ফরাসি ভাষায় কিছু একটা বললেন ফার্স্ট লেডি। ঠিক তখনই তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন একজন দোভাষী। তিনি প্রেসিডেন্ট রিগ্যানের কানের কাছে মুখ রেখে ব্যাখ্যা করলেন, আপনি মিসেস মিতেরাঁর গাউনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন। উনি সেটাই আপনাকে বলছেন।

সূত্র : কীর্তিমানদের মজার কাণ্ড, জহিরুল ইসলাম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা