× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোখের ক্যানভাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১৬:২৫ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ১৬:২৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

শরৎকালে আকাশের রঙের সঙ্গে মিলিয়ে চোখের ক্যানভাস না রাঙালে কি চলে। হোক তা শ্যাডো বা আইলাইনার; চোখ রাঙাতে পারেন আকাশি রঙে

সামার কালার্স হিসেবে নীল খুব জনপ্রিয়। স্নিগ্ধ ও সাহসী লুক সম্ভব নীল রঙের যেকোনো শেডে। সব মিলিয়ে এ কুল টোন সত্যিই সুপারকুল। যারা সাজগোজ নিয়ে নিত্যদিন এক্সপেরিমেন্ট করেন, তারা আকাশিকে বরাবরই প্রথম সারিতে রাখেন। আবার যারা ন্যূনতম সাজে বিশ্বাসী, তারাও গরম পড়লে আকাশিকে সযত্নে আপন করে নেন। লাইনার, শ্যাডো, ইনার কর্নার হাইলাইট... চোখের ক্যানভাসে এক টুকরো আকাশ ফুটিয়ে তোলার উপায় তো অনেক। বোল্ড আই মেকআপ হোক বা সিম্পল সবই দেখতে লাগবে সুন্দর।

স্নিগ্ধ চোখের সাজে 

চোখে কনসিলার ব্যবহার করে নিন। ফেস পাউডার দিয়ে সেট করে নিন। ত্বকের রঙের শ্যাডোও লাগাতে পারেন। এবার আকাশি রঙের কাজল পেনসিল দিয়ে চোখের পাতায় লাইন টেনে নিন। আর কাজল না থাকলে আকাশি রঙের শ্যাডো তুলি দিয়ে লাইন করে লাগিয়ে নিন। তবে সে ক্ষেত্রে হতে হবে সতর্ক এবং ধৈর্য ও সময় নিয়ে কাজটা করতে হবে। না হলে লাইনের শেপ সুন্দর হবে না। চোখের ইনার কর্নারে সামান্য হাইলাইটার দিতে পারেন। না দিলেও দেখতে মন্দ লাগবে না। গালে ব্লাশ লাগাতে পারেন পিচ রঙের। ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দিলে একদম স্নিগ্ধ লুক আসবে।

বোল্ড আই মেকআপ 

যেমন মেকআপই করুন না কেন চোখের পাতায় কালার কারেকশন মাস্ট। না হলে মেকআপের আসল সৌন্দর্য ফোটে না। তাই কনসিলার ব্যবহার করে পাউডার দিয়ে সেট করে নিন। দুই শেডের স্কাই ব্লু ও একটি স্কিন শেড রাখুন। প্রথমে স্কিন শেড আইলিডে ব্লেন্ড করে নিন। এবার গাঢ় রঙ ব্লেন্ড করে ওপরে হালকা স্কাই ব্লু দিয়ে আপার ল্যাশলাইন হাইলাইট করুন। লোয়ার ল্যাশলাইনে আবার ব্যবহার করুন গাঢ় রঙ। এতে অমরে এফেক্ট আসবে চোখে। যেহেতু বোল্ড আই মেকআপ, তাই লিপস্টিক ও ব্লাশ হালকা রঙের রাখুন। যারা খুব লাউড মেকআপ চান না, তারা স্কাই ব্লু পার্লি শেড বা স্যাটিন শেড ব্যবহার করতে পারেন। এতে সফ্ট এফেক্ট আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা