মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১২:২৩ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ১২:৩৪ পিএম
সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তার সেই সফরের মূল উদ্দেশ্য ছিল সেখানকার কৃষি খামারগুলো পরিদর্শন করা। এ সময় তিনি আইওয়া স্টেট ইউনিভার্সিটির সোয়াইন রিসার্চ সেন্টারে শূকরের খামার পরিদর্শন করেন। সাংবাদিকরা শূকরের সামনে দাঁড়ানো ক্রুশ্চেভের ছবি তুলে পত্রিকা অফিসে পাঠান। সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা বাধল ছবির ক্যাপশন লিখতে গিয়ে। কেউ প্রস্তাব করলেন, ‘শূকরের মধ্যে কমরেড ক্রুশ্চেভ’, আবার কেউ বললেন, ‘কমরেড ক্রুশ্চেভ ও শূকর’, কেউ লিখতে বললেন, ‘কমরেড ক্রুশ্চেভের চারপাশে শূকর’। সব বাদ দিয়ে সম্পাদকের সিদ্ধান্তে ক্যাপশন লেখা হলো ‘বাঁ থেকে তৃতীয়- কমরেড ক্রুশ্চেভ’।
সূত্র : জনডক্লেয়ার ডটনেট