× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

জীবনসঙ্গীর খোঁজে প্ল্যাকার্ড হাতে রাস্তায়!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২:২২ পিএম

 ‘লুকিং ফর এ হাজব্যান্ড’ লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় ক্যারোলিন গেইটস

‘লুকিং ফর এ হাজব্যান্ড’ লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় ক্যারোলিন গেইটস

জীবনসঙ্গীর খোঁজে অবিবাহিত মানুষ নানান পন্থা বেছে নেয়। কিন্তু স্বামীর জন্য প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামার কথা কি শুনেছেন কখনও! যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে এমনটাই ঘটেছে।

এ শহরের ২৯ বছর বয়স্ক ক্যারোলিন গেইটস সম্প্রতি এমন কাণ্ড ঘটিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। ‘লুকিং ফর এ হাজব্যান্ড’ লেখা প্ল্যাকার্ড হাতে গেইটস রাস্তায় চলাচল করা মানুষের মধ্যে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছেন।

ক্যারোলিন গেইটস একজন মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এ কাজটি তিনি নাকি করেছিলেন বন্ধুদের সঙ্গে দুষ্টামিবশত। এ বিষয়ে ফক্স ডিজিটাল মিডিয়াকে ক্যারোলিন বলেন, ‘আসলে বন্ধুদের সঙ্গে মজা করতে গিয়েই এমন চিন্তা এসেছে মাথায়। আমরা কথা বলছিলাম ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজে পেতে দেরি হওয়ার বিষয় নিয়ে। 

তখন একজন বলেন, রাস্তায় নেমে পড়া উচিত আমাদের! এ কথায় প্রভাবিত হয়েই মজার ছলে কাজটি করি। এর মাধ্যমে আমি মানুষের প্রতিক্রিয়াও লক্ষ করতে চেয়েছিলাম।’

ক্যারোলিনের এ ভিডিও টিকটকের ট্রেন্ডিংয়ে ছিল চলতি মাসের মধ্যভাগে। মাত্র ১০ দিনে ভিডিওটি ১০ মিলিয়ন ভিউ ও ১২ মিলিয়ন লাইক পায়। টিকটকে তার ৫৭ হাজার ফলোয়ারও লাখের ঘরে পৌঁছে গেছে ইতোমধ্যে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা