× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

ইরানে বিশ্বের সর্ববৃহৎ শপিং মল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৯ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২:২০ পিএম

তেহরানের উত্তর-পূর্বে অবস্থিত মলটির নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালে

তেহরানের উত্তর-পূর্বে অবস্থিত মলটির নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালে

মার্কিন ভোগবাদী সমাজব্যবস্থার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় শপিং মল ধারণাকে। কিন্তু  বিশ্বের সবচেয়ে বড় শপিং মল স্থাপিত হয়েছে  ইরানে। ‘ইরান মল’ নামে এ শপিং মলটি সাত তলা উচ্চতাবিশিষ্ট।

প্রশস্ততা ১ দশমিক ৩৫ মিলিয়ন বর্গমিটার। তেহরানের উত্তর-পূর্বে অবস্থিত মলটির নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালে। ১ হাজার ২০০-এর বেশি ঠিকাদার ও ২৫ হাজার শ্রমিক দিনের প্রায় পুরোটা সময়জুড়ে কাজ করে এর নির্মাণকাজ শেষ করে এনেছেন।

মল তৈরিতে একটি গিনেস রেকর্ডও করে ইরান। ছয় দিন অবিচ্ছিন্নভাবে কংক্রিট ঢালার মাধ্যমে এ রেকর্ড গড়ে। ১২টি আইএমএএক্স সিনেমা হল, ২০০০ আসনবিশিষ্ট থিয়েটার হল, একটি অন-সাইট মিউজিয়াম এবং বেশ কয়েকটি আর্ট গ্যালারি রয়েছে।

বিনোদনের জন্য আরও আছে পার্ক, ছাদের টেনিস কোর্ট, কনভেনশন সেন্টার, একটি হোটেল এবং একাধিক কনফারেন্স হল। একটি নতুন পাঁচ তারকা হোটেল এবং আধুনিক স্পোর্টস কমপ্লেক্সও উদ্বোধন হবে শিগগিরই। ইরান মলের অন্যতম দৃশ্যমান বিষয় হলো মিরর হল। ৩৮ মিলিয়নের বেশি আয়নার টুকরো দিয়ে ইরানের সেরা কারিগর দ্বারা হলটি নির্মিত।

এ ছাড়া ৪৫ হাজারের বেশি বই ও পাণ্ডুলিপি সমৃদ্ধ একটি লাইব্রেরিও রয়েছে মলটিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা