× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

শরীরে মেয়ের নামে ট্যাটু করে রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৮ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২:২০ পিএম

মার্ক ওয়েন ইভান্স তার মেয়ে লুসির নামে ট্যাটু করেছেন ৬৬৭টি

মার্ক ওয়েন ইভান্স তার মেয়ে লুসির নামে ট্যাটু করেছেন ৬৬৭টি

সব বাবাই তার সন্তানকে ভালোবাসেন। ভালোবাসার নজির গড়তে অনেকে নানা কিছু করেন। যুক্তরাজ্যের এক বাবা মেয়ের নাম নিজের শরীরে ট্যাটু করে রেকর্ডে নাম লিখেয়েছেন।

মার্ক ওয়েন ইভান্স নামের এই ব্যক্তি তার মেয়ে লুসির নামে ট্যাটু করেছেন ৬৬৭টি। শরীরে একই নামের সবচেয়ে বেশি ট্যাটু করার জন্য নতুন গিনেস রেকর্ড এটি। ২০১৭ সালেও এ রেকর্ডের মালিক হয়েছিলেন ইভান্স। তখন লুসির নামে ২৬৭টি উলকি এঁকেছিলেন তিনি।

কিন্তু ২০২০ সালে এ রেকর্ড ভাঙেন ডিড্রা ভিজিল নামে এক ব্যক্তি। তিনি একই নামের ৩০০ ট্যাটু করেছিলেন। নিজের গড়া রেকর্ড ফিরে পেতে মরিয়া ইভান্স এবার বেশ ঘটা করেই নামেন।

পিঠজুড়ে ৪০০ এবং দুই পায়ে বাকি ট্যাটুগুলো করেন তিনি। এতে সুঁইয়ের টেবিলে তাকে ৫ ঘণ্টার বেশি শুয়ে থাকতে হয়েছিল।

রেকর্ড গড়ার পর ইভান্স সংবাদমাধ্যমকে বলেন, ‘রেকর্ডটি ফিরে পেতে উদগ্রীব ছিলাম। এটি আমি আমার মেয়েকে উৎসর্গ করেছি। ওর প্রথম জন্মদিনে এ কাজ শুরু করেছিলাম। সেটি হাতছাড়াও হয় কয়েক বছরের জন্য। দারুণ কষ্ট সত্ত্বেও নতুন রেকর্ড গড়তে পেরে আমি আনন্দিত। এটি আমার মেয়ের প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা