× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শীতকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৬ এএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৮ পিএম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল। ২৭ সেপ্টেম্বর (বুধবার) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সেমিস্টারে ১১টি বিভাগে স্নাতক শ্রেণিতে প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগসুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান এবং স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউল হক মামুন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিনবৃন্দ নবীনদের উদ্দেশে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী নাগরিক হয়ে গড়ে ওঠার তাগিদ দেন। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি বিভিন্ন ক্লাব, গবেষণাগার ও লাইব্রেরিতে সক্রিয় হয়ে একজন দক্ষ মানবসম্পদরূপে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা