মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৮ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৭ পিএম
গৃহযুদ্ধের পরে আব্রাহাম লিংকন সবে প্রেসিডেন্ট হয়েছেন। দলে দলে লোকে তার কাছে এসে বলতে লাগল, ‘আমরা দেশের জন্য অনেক স্বার্থ ত্যাগ করেছি। পদ চাই। আমাদের মূল্যায়ন করুন।’ তখন আব্রাহাম লিংকন তাদের উদ্দেশে এই গল্পটা বলেন- এক রাজা বের হবেন শিকারে। তিনি মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, ‘আজকের আবহাওয়া কেমন? পথে ঝড়বৃষ্টি হবে না তো?’
মন্ত্রী বললেন, ‘না না, আজ ঝড়বৃষ্টি হবে না। আবহাওয়া চমৎকার।’
কিছুদূর যাওয়ার পর এক ধোপার সঙ্গে দেখা। ধোপা বললেন, ‘মহারাজ, বেশ তো চলেছেন, কিন্তু সামনে তো ঝড়বৃষ্টি হবে।’
রাজা ধোপার কথা না শুনে সামনে এগোলেন। একটু পরেই সত্যি সত্যিই বৃষ্টি শুরু হলো।
তখন তিনি ওই মন্ত্রীকে বরখাস্ত করে ধোপাকে সেই পদে বসালেন।
ধোপা বললেন, ‘মহারাজ, যখন ঝড়বৃষ্টি হয় তখন আমার গাধার কান নড়ে।
গাধার কান নড়া দেখে আমি বুঝেছিলাম আজ বৃষ্টি হবে।’
রাজা তখন ধোপাকে বরখাস্ত করে গাধাটাকে মন্ত্রী বানালেন।
তখন হলো আসল বিপদ। রাজার সভাসদরা দলে দলে এসে রাজাকে ঘিরে ধরলেন, ‘আমরাও তো গাধা, আমাদেরও মন্ত্রী বানান।’
সূত্র : ভেরিয়াটিরিডিং ডটকম