মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৯ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০২ পিএম
সৈয়দ মুজতবা আলী তখন দিল্লিতে থাকতেন। ক’দিনের জন্য তার কাছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গেছেন। মুজতবা আলী নীরেন্দ্রনাথকে নিয়ে এক অভিজাত রেস্তোরাঁয় চা পান করতে যান। শুধু চা পান করায় বেয়ারারা তেমন একটা গুরুত্ব দিল না। তাদের বিল হলো মাত্র ১ টাকা। বের হওয়ার সময় মুজতবা আলী বেয়ারাদের হাতে ১০ টাকা বকশিশ ধরিয়ে দিলেন।
পরদিন দুজন মিলে ওই রেস্তোরাঁয় গিয়ে পেটভরে পোলাও, মাংস, কালিয়াসহ অনেক পদের খাবার খেলেন। বেয়ারারা গত দিনের বকশিশের কথা মাথায় রেখে তাদের সমাদরের কমতি রাখল না। কিন্তু বিল পরিশোধের সময় মুজতবা আলী বকশিশ দিলেন মাত্র একটি সিকি। বেয়ারারা একটু বিস্মিত হলো। তাদের বিস্ময় দেখে মুজতবা আলী মুচকি হেসে বললেন, ‘আজকের যে বকশিশ, সেটা গত দিনের জন্য, আর গত দিন যে বকশিশ দিয়েছি, সেটা আজকের জন্য।’
সূত্র : মুজতবা রঙ্গ, মুহিত হাসান