× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

শিক্ষক টিএনজি বনাম লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৫ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০২ পিএম

শিক্ষক টিএনজি বনাম লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়

সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায়। ক্লাস রুটিনে টিএনজি লেখা থাকত। ছাত্ররাও সেই নামেই চিনতেন। একদিন ছোটগল্পের গতি-প্রকৃতি পড়াতে গিয়ে তিনি ছাত্রদের জিজ্ঞেস করলেন, কোনো গল্প পড়তে গিয়ে কি তোমাদের এমনটি মনে হয়েছে যে, লেখক একরকম ভেবে শুরু করেছিলেন আর শেষ করেছেন অন্যভাবে। এমন গল্প পড়া আছে?

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার ছিলেন সেই ক্লাসের ছাত্রদের একজন। তিনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ গল্পের কথা বললে, তিনি গম্ভীরভাবে তাকে টিচার্স কমনরুমে দেখা করতে বলেন। সমরেশ কমনরুমে গেলে নারায়ণ গঙ্গোপাধ্যায় পাশে বসে থাকা প্রমথনাথ বিশীকে উদ্দেশ করে বলেন– বিশীদা, ও আজ আমাকে অপমান করেছে। বিশী বলেন, কী করেছে? নারায়ণ বলেন, ও বলেছে আমি একরকম ভেবে গল্প শুরু করি আর শেষ করি অন্যভাবে। বিশী হেসে ওঠেন, এ তো আমরা অনেক দিন থেকেই জানি। ও আজ বলেছে নাকি!

বিশীর কথায় উপস্থিত সবাই হেসে উঠলে নারায়ণ সাহেবও হাসতে শুরু করেন। আর সমরেশ মজুমদারও জেনে যান তাদের টিএনজি স্যারই সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা