× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে জেলে!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৯ এএম

ষাটোর্ধ্ব এই ব্যক্তি নিঃসঙ্গতা থেকে মুক্তির আশায় যেতে চান জেলে

ষাটোর্ধ্ব এই ব্যক্তি নিঃসঙ্গতা থেকে মুক্তির আশায় যেতে চান জেলে

গুরুতর অপরাধ ছাড়া কারও কখনও জেল হয় না। কিন্তু স্পেনের ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিঃসঙ্গতা থেকে মুক্তির আশায় যেতে চান জেলে! অবাক শোনালেও বাস্তবে ঘটেছে এমনটাই।

জাস্টো মারকেজ নামে এই ব্যক্তির বসবাস স্পেনের গ্রানাডায়। কয়েক দিন ধরে তিনি মালাগার আলহাউরিন দে লা টোরে কারাগারের বাইরে দাঁড়িয়ে আছেন গলায় একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে। সেখানে লেখা ‘আমি কারাগারে যেতে চাই’।

স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ক্যানসার, হার্টের সমস্যা, হতাশা ও উদ্বেগে ভুগছি। একাকী জীবনযাপন করছি বিধায় নিঃসঙ্গও বটে। আমি জেলে যেতে চাই, যাতে আমাকে একা থাকতে না হয়।’ পাঁচ সন্তানের জনক জাস্টো মারকেজ পরিবারহীন অবস্থায় জীবন পার করছেন। অনেক আগে একবার মাদক রাখার দায়ে তাকে জেলে যেতে হয়েছিল। কিন্তু মারকেজের দাবি, তিন দশক ধরে তিনি কোনো অপরাধের সঙ্গে জড়াননি।

জাস্টো মারকেজ বেশ কয়েকবার মানসিক ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু এখন শারীরিক সমস্যার কারণে মানসিক অবস্থার আরও অবনতি ঘটেছে তার। ফলে জেলেই যেতে চান।

কারাগারে থাকতে অনুমতি না দেওয়া পর্যন্ত জাস্টো মারকেজ প্রতিবাদ চালিয়ে যেতে চান বলে জানান সংবাদমাধ্যমকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা