× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

সবচেয়ে বেশি বয়সের মুরগি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৭ এএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫০ এএম

‘পিনাট’ নামে এ মুরগির বয়স বর্তমানে ২১ বছরেরও বেশি

‘পিনাট’ নামে এ মুরগির বয়স বর্তমানে ২১ বছরেরও বেশি

সাধারণত একটি মুরগির গড় আয়ু পাঁচ থেকে আট বছর। যদি শুনতে পান দুই দশকের বেশি সময় ধরে বেঁচে আছে একটি মুরগি, অবাক হবেন নিশ্চয়ই!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি খামারে একটি হলুদ ডোরাকাটা মুরগি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকার জন্য। 

‘পিনাট’ নামে এ মুরগির বয়স বর্তমানে ২১ বছর ১৬৫ দিন। চলতি বছরের জানুয়ারিতে গিনেস রেকর্ড কর্তৃপক্ষ পিনাটকে এ স্বীকৃতি দিয়েছে।

মজার কথা হলো, পিনাট নামে এ মুরগিটির কিন্তু বেঁচে থাকারই কথা ছিল না। ২০ বছর আগে পিনাটের মা এক ঝুড়ি ডিমে তা দেয়। কোনো কারণে ডিমগুলো পচে যায়।

খামার ও মুরগির মালিক ষাটোর্ধ্ব মারসি পার্কার ডারউইন। ডিমগুলো ফেলে দেওয়ার সময় একটি ছোট বাচ্চার ডাক শুনতে পান। খেয়াল করে দেখেন, একটি ডিম থেকে ছোট্ট ছানা আওয়াজ করছে। তিনি তৎক্ষণাৎ ডিম থেকে বাচ্চাটি বের করে আনেন।

গড়নে অনেক ছোট ছিল বলে তার নাম দেন পিনাট। এ মুরগিই যে এত বছর ধরে বাঁচবে আর সুস্থশরীরে দিব্যি টিকে থাকবে, তা কে ভেবেছিল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা