মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৫ পিএম
সমাজবিজ্ঞানের গবেষণায় সবচেয়ে বেশি উদ্ধৃত বইয়ের নাম ‘দাস ক্যাপিটাল’। নাম শুনেছে কিন্তু পড়েনি, এমন বইয়ের তালিকায়ও ওপরের দিকেই রয়েছে দাস ক্যাপিটাল। যুগান্তকারী গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৬৭ সালের ১৪ সেপ্টেম্বর। জার্মান দার্শনিক কার্ল মার্কস মূল্যবান বইটি লিখতে শুরু করেন ১৮৫৭ সালে। লিখতে লেগেছিল ১০ বছর। এই সময় পারিবারিক জীবনেও তাকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলতে হয়েছে। ঋণে জর্জরিত হয়েছেন। এমনকি প্রকাশকের কাছে পাণ্ডুলিপি পাঠানোর ডাকখরচের পয়সাও তার কাছে ছিল না। বন্ধু এঙ্গেলসকে বারবার চিঠি লিখে টাকা পাঠানোর তাগাদা দিয়েছেন। লিখেছেন, পাওনাদাররা সব কড়া নাড়ছে, টাকা না পাঠালে তাকে জেলে যেতে হতে পারে। কার্ল মার্কসের মৃত্যুর পর তার স্ত্রীকে দাস ক্যাপিটাল সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বিষণ্ন কণ্ঠে বলেছিলেন, ‘ও দাস ক্যাপিটাল না লিখে যদি শুধু ক্যাপিটালের দিকে একটু মনোযোগ দিত...’