× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারকেল দিয়ে কয়েক পদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৩ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৩ পিএম

নারকেল দিয়ে কয়েক পদ

নারকেল এমনিতেই খেতে অনেক মজা; আর তরকারিতে যদি নারকেল দেওয়া হয় তবে স্বাদ আরও বেড়ে যায়। নারকেল দিয়ে তৈরি কয়েক পদ তরকারির রেসিপি দেখুন আজকের হেঁশেলে


নারকেল মুরগি

যা যা লাগবে : মুরগি আধা কেজি, নারকেল (লম্বা করে কাটা আধা কাপ), তেল ১/৪ কাপ, পেঁয়াজকুঁচি ১ কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, এলাচ ৫-৬টি, দারুচিনি ৩-৪টি, তেজপাতা ২-৩টি, লবঙ্গ ৩-৪টি, হলুদ আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : পাত্রে তেল দিয়ে গরম মসলা হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজকুঁচি দিয়ে বাদামি রঙ হলে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। কিছুক্ষণ পরে নারকেলগুলো দিয়ে দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু নারকেল মুরগি।


নারকেল ভর্তা
যা যা লাগবে : নারকেল (কোরা) ১ কাপ, সরিষার তেল ১ টেবিল চামচ, শুকনো মরিচ ৩-৪টি, রসুন (কোয়া) ২-৩টি, পেঁয়াজ ১টি ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : পাত্রে সরিষার তেল দিয়ে শুকনা মরিচ, রসুন ও কাটা পেঁয়াজ বাদামি করে ভেজে তুলে নিন। একটি বাটিতে কোরানো নারকেল নিয়ে তার মধ্যে ভেজে রাখা সব উপকরণ, লবণ ও সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিন। তৈরি সুস্বাদু নারকেল ভর্তা।


নারকেল দিয়ে আমড়া 
যা যা লাগবে : আমড়া ৫-৬টি, নারকেল দুধ ১ কাপ, সরিষার তেল ১ টেবিল চামচ, কালোজিরা আধা চা-চামচ, চিনি আধা চা-চামচ ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : প্রথমে পাত্রে সামান্য তেল দিয়ে আমড়াগুলো কালোজিরা, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে হালকা ভেজে নিন। নারকেল দুধ দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিয়ে আমড়া সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে ১-২ মিনিট জ্বাল করে নামিয়ে নিন। 

নারকেল চিচিঙ্গা
যা যা লাগবে : চিচিঙ্গা (কুঁচি) ১ কাপ, নারকেল (কোরা বা বাটা) আধা কাপ, সরিষার তেল আধা চা-চামচ, জিরা আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, হলুদগুঁড়া আধা চা-চামচ ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে তেল গরম করে আস্তজিরা দিয়ে ভেজে নিন। এরপর চিচিঙ্গা, কাঁচা মরিচ, হলুদগুঁড়া ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে এর মধ্যে নারকেল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ৩-৪ মিনিট জ্বাল করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা