× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

কেন প্রতিবাদ করিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম

কেন প্রতিবাদ করিনি

জোসেফ স্তালিনের পর সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসেন নিকিতা ক্রুশ্চেভ। কমিউনিস্ট পার্টির এক অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি স্তালিনের শাসনামলের অত্যাচারের কথা তুলে ধরেন। তার বর্ণনা শুনে দর্শকসারি থেকে একজন চেঁচিয়ে বলে ওঠেন, ‘তখন আপনি কোথায় ছিলেন? আপনি কেন কোনো কথা বলেননি?’ ক্রুশ্চেভ গর্জে উঠলেন, ‘কে, কে বলল কথাটা? কার এমন বুকের পাটা!’ সামনে থেকে কোনো উত্তর এলো না।

যিনি প্রশ্নটা করেছেন, ততক্ষণে ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলেন। ক্রুশ্চেভ এবার মুচকি হেসে বললেন, ‘বুঝছেন তো কেন আমি তখন কোনো কথা বলিনি। কেন প্রতিবাদ করিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা