× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোবোটিকস ফর ক্লাইমেট চেঞ্জ

বিডিইউ ও বুয়েট যুগ্ম চ্যাম্পিয়ন

নাকিব নিজাম

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম

রোবোটিকস ফর ক্লাইমেট চেঞ্জ বিজয়ী শিক্ষার্থীরা

রোবোটিকস ফর ক্লাইমেট চেঞ্জ বিজয়ী শিক্ষার্থীরা

আইইইই রিজিয়ন ১০ (IEEE Region 10) রোবোটিকস চ্যাম্পিয়ন ‘রোবোটিকস ফর ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ (বিডিইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি করে মোট দুটি টিম।

বিডিইউ থেকে ‘টিম রোবো প্লাস’ এবং বুয়েট থেকে ‘Team Hawkeye’ যুগ্ম চ্যাম্পিয়ন হয়। টিম রোবো প্লাসে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইওটি অ্যান্ড রোবোটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তাসলিম আরিফ, মারুফ হাসান, আবু সালেহ মুহাম্মদ মুসা ও আবদুল্লাহ আল মামুন। প্রতিযোগিতার পরবর্তী স্টেজে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করবে দল দুটি।

প্রতিযোগিতার প্রথম ধাপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ (বিডিইউ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আহ্‌ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে মোট ১৭টি টিম অংশগ্রহণ করে। ২৪ জুন, ২০২৩–এ প্রতিযোগিতার প্রথম ধাপ শুরু হয় এবং ১৬ আগস্ট, ২০২৩ প্রথম ধাপের ফলাফল ঘোষণা করা হয়। সেখান থেকেই পরবর্তী ধাপে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য দুটি টিম নির্বাচিত হয়েছে। আইইইই রিজিয়ন  ১০ রোবোটিকস চ্যাম্পিয়ন রোবোটিকস ফর ক্লাইমেট চেঞ্জ শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইওটি অ্যান্ড রোবোটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি 

বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম পিইঞ্জ, সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। টিম রোবো প্লাসকে সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য টিমের সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম পিইঞ্জ, সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা টিম সুপারভাইজার ও আইওটি অ্যান্ড রোবোটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুমন সাহার প্রতি কৃতজ্ঞতা জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা