মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৯ পিএম
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একদিন তার মেয়ে বায়না ধরল, তাকে নিয়ে সিনেমা দেখতে যেতে হবে। সত্যেন বসু তখন গণিতের এক জটিল সমস্যা সমাধানে ব্যস্ত ছিলেন। তার পরও মেয়ের জোরাজুরিতে রাজি হলেন। মেয়েকে নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে জনসন রোডের মুকুল সিনেমা হলে পৌঁছালেন।
গাড়োয়ানকে টাকা দিতে গিয়ে দেখেন মানিব্যাগ বাসায় ফেলে এসেছেন। মেয়েকে সিনেমা হলের সামনে রেখে একই ঘোড়ার গাড়িতে চড়ে বাসায় এলেন বিজ্ঞানী। বাসায় ফিরে টেবিল থেকে মানিব্যাগ নিতে গিয়ে দৃষ্টি পড়ল কিছুক্ষণ আগে শেষ করতে না পারা গাণিতিক সমস্যাটার ওপর। সঙ্গে সঙ্গে টেবিলে বসে পড়লেন সমস্যা সমাধানে। ভুলে গেলেন মেয়েকে সিনেমা হলের সামনে রেখে এসেছেন। বাইরে গাড়োয়ানও অপেক্ষা করছেন। দুই ঘণ্টা পরও যখন বিজ্ঞানী বের হচ্ছেন না, তখন গাড়োয়ান সাহস করে ঘরে ঢুকে দেখেন তিনি চেয়ারে বসে লিখছেন। গাড়োয়ানকে দেখে সত্যেন্দ্রনাথ বসু চমকে উঠে বললেন, কী ব্যাপার? গাড়োয়ান ভাড়া চাইতে তিনি বললেন, বড় ভুল হয়ে গেছে।