× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরতের ছড়া

মুজাহিদ আল কারিম, আব্দুস সবুর

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৮ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৬ পিএম

অলংকরণ : রওনাক ফারিয়া লুবনা, সপ্তম শ্রেণি, রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়

অলংকরণ : রওনাক ফারিয়া লুবনা, সপ্তম শ্রেণি, রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়

নীলের মেলা

মুজাহিদ আল কারিম 


আকাশের বুকজুড়ে

মেঘেদের ভেলা

আকাশটা যেন নীল

আর সাদার মেলা


মেঘের পরে রোদ করে

হাসে খিলখিল

নদীর কোলে ঢলে পড়ে

আকাশের নীল।


কাশফুল ঘাসফুল

নাচে হেলে দুলে

হাতছানি দিয়ে ডাকে

নদীটির কূলে

হিমঝুড়ি বেলি আর

শিউলির ঘ্রাণে

কী যে আনন্দ জাগে

দেহ-মন-প্রাণে।


সারাদিন রোদ-মেঘ

করে লুকোচুরি

সাদা সাদা মেঘ-তুলো

করে ওড়াউড়ি

ঝকঝকে রোদ ওঠে

এই ফের বৃষ্টি

শরৎ যেন প্রকৃতির

অপরূপ সৃষ্টি।

নবম শ্রেণি, শেরউড ইন্টারন্যাশনাল স্কুল, শেরপুর, বগুড়া


শরৎ

আব্দুস সবুর


শরৎ রানীর ফুলের শোভায়

হাসছে নদীর কূল,

উঠছে নেচে দুলছে কত

দুই ধারে কাশফুল।


কলকলিয়ে টলটলিয়ে

ওঠে নদীর জল,

জেলের জালে মাছের জোয়ার

মনে সুখের ঢল।


শরৎকালে শুভ্র আকাশ

একটু পরেই নীল,

হেসে ওঠে ফুলকলিরা

ভরে ওঠে বিল


রাখাল সুরে মিষ্টি মধুর

বাজে সুখের বীণ,

আহ্লাদে মন ভরে যায়

সুখে কাটে দিন।

পঞ্চম শ্রেণি, ধুনট পাইলট হাই স্কুল, ধুনট, বগুড়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা