× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ভুল থেকে স্যাকারিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:২০ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৭ পিএম

ভুল থেকে স্যাকারিন

রাশান বিজ্ঞানী কনস্টাইন ফালবার্গ ল্যাবে কাজ করার সময় বাইরের সবকিছু ভুলে যেতেন। ১৮৭৯ সালের ঘটনা। তরুণ এই বিজ্ঞানী তখন একজনের বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। একদিন খাওয়ার সময় পেরিয়ে গেলে গৃহকর্ত্রী বিরক্ত হয়ে ফালবার্গের গবেষণাগারে ঢুকে তাড়া দিয়ে বলেন, এখনই খেতে না এলে তার ল্যাবের সব জিনিসপত্র ভেঙে ফেলবেন।

গৃহকর্ত্রীর কথায় ফালবার্গ তড়িঘড়ি খেতে বসলেন। খেতে বসে যা-ই মুখে দেন, তা-ই মিষ্টি লাগে। এদিকে মিষ্টি খাবার তিনি পছন্দও করতেন না। রান্নায় মিষ্টির ব্যবহার হয়েছে কি না জানতে চাইলে গৃহকর্ত্রী বলেন, ‘তোমার মুখটাই আজ খারাপ হয়ে আছে। আমি রান্নায় একটুও মিষ্টি ব্যবহার করিনি।’

খাওয়া শেষে ফালবার্গ ফিরে গেলেন গবেষণাগারে। ভাবতে লাগলেন গৃহকর্ত্রী যদি মিষ্টি ব্যবহার না করে থাকেন, তাহলে এত মিষ্টি এলো কোথা থেকে! তা ছাড়া রান্নায় মিষ্টি ব্যবহার করলেও কেউ কি এত মিষ্টি দেয়।

ভাবতে ভাবতে একটি আঙুল মুখে দিয়েই চমকে ওঠেন। একি! হাতের আঙুলে এত মিষ্টি এলো কোথা থেকে? তখন তার মনে পড়ল, খেতে বসার আগে ভুলে তিনি হাতই ধোননি। এরপর টেবিলের ওপর থরে থরে সাজানো জিনিসপত্র পরীক্ষা শুরু করলেন। সেখানেই সন্ধান পান মিষ্টি সেই পদার্থের। আর সেটিই স্যাকারিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা