মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:০১ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৪ পিএম
পেনিসিলিন আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং তখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন। একদিন নিউইয়র্কের বালটিমোর হোটেলে সকালের নাশতা করতে যাচ্ছেন। তাকে দেখে কয়েকজন সাংবাদিক পথ আগলে প্রশ্ন করলেন, ‘জনাব ফ্লেমিং, আপনি একজন বিখ্যাত আবিষ্কারক। দয়া করে বলবেন, ঠিক এই মুহূর্তে আপনি কী নিয়ে ভাবছেন?’ ফ্লেমিংয়ের উত্তর : ‘আপনারা খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আমি এ মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভাবছিলাম।’ সাংবাদিকরা তার বক্তব্য নোট করার জন্য কাগজকলম বের করে বললেন, ‘ঠিক আছে। আপনি এবার বলা শুরু করুন। আমরা নোট করে নিচ্ছি।’ সাংবাদিকদের উদ্দেশে এবার আলেকজান্ডার ফ্লেমিং বললেন, ‘আমি ভাবছিলাম ব্রেকফাস্টে কটা ডিম খাব। একটি নাকি দুটি।’