× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ডিম একটি খাবেন নাকি দুটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:০১ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৪ পিএম

ডিম একটি খাবেন নাকি দুটি

পেনিসিলিন আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং তখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন। একদিন নিউইয়র্কের বালটিমোর হোটেলে সকালের নাশতা করতে যাচ্ছেন। তাকে দেখে কয়েকজন সাংবাদিক পথ আগলে প্রশ্ন করলেন, ‘জনাব ফ্লেমিং, আপনি একজন বিখ্যাত আবিষ্কারক। দয়া করে বলবেন, ঠিক এই মুহূর্তে আপনি কী নিয়ে ভাবছেন?’ ফ্লেমিংয়ের উত্তর : ‘আপনারা খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আমি এ মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভাবছিলাম।’ সাংবাদিকরা তার বক্তব্য নোট করার জন্য কাগজকলম বের করে বললেন, ‘ঠিক আছে। আপনি এবার বলা শুরু করুন। আমরা নোট করে নিচ্ছি।’ সাংবাদিকদের উদ্দেশে এবার আলেকজান্ডার ফ্লেমিং বললেন, ‘আমি ভাবছিলাম ব্রেকফাস্টে কটা ডিম খাব। একটি নাকি দুটি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা