× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্বক থাকুক সুন্দর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৫ পিএম

ত্বক থাকুক সুন্দর

সুন্দর ত্বক সবাই চায়। কিন্তু রোজ যাদের বাইরে বের হতে হয় তাদের ত্বকে ধুলোবালি জমে অন্যদিকে সময়ের অভাবে ত্বকে যত্ন নিতে পারেন না। তাই অপেক্ষা থাকে ছুটির দিনের জন্য। তবে খুব বেশি কিছু নয় কম সময়ে হাতের নাগালে থাকা অল্প কিছু উপাদান দিয়েই করতে পারেন যত্ন

সারা সপ্তাহ কাজের চাপে নিজের দিকে তাকানোর সময় পান না অনেকেই। ব্যস্ততার কারণে শরীর আর ত্বকের যত্ন নেওয়ার সুযোগ হয়না। অগত্যা অপেক্ষা করে থাকতে হয় ছুটির দিনগুলির জন্য। তবে ছুটির দিনেও থাকে নানা ধরণের কাজ। এছাড়া কিভাবে ত্বকের যত্ন নেবেন, কি করবেন তা ভাবতে ভাবতেই আবার ছুটির দিনটা শেষ হয়ে যায়। তবে বেশ কয়েকটি ফেস প্যাক রয়েছে। যেগুলি ছুটির দিনে ব্যবহার করলে উপকার পেতে পারেন।

মধু এবং হলুদ : ত্বকের জন্য দু’টিই ভীষণ উপকারী। মধু, হলুদ গুঁড়া, লেবুর রস এবং গ্রিক ইয়োগার্ট এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে মসৃণ। 

অ্যালোভেরা এবং শসা : ত্বকের খেয়াল রাখতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। সঙ্গে যদি জুটি বাঁধে শসা, তাহলে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা কঠিন নয়। অ্যালোভেরা জেলের সঙ্গে শসার রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। তারপর মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই ফেস প্যাকের ব্যবহারে ট্যানও দূর করা সম্ভব।


দুধ এবং হলুদ : ত্বকের মৃত কোষ দূর করতে সিদ্ধহস্ত দুধ। ছুটির দিনে বেশি চিন্তা না করে দুধ এবং হলুদ দিয়ে বানিয়ে নিন একটি ফেস প্যাক। গোছলের আগে পুরো মুখে ফেস প্যাকটি লাগিয়ে নিন। আলতো হাতে মালিশ করেও নিতে পারেন। শুকিয়ে গেলে সাধারণ তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা