× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ঠোঁট নড়া দেখে ভাষা বোঝা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৯ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪০ পিএম

ঠোঁট নড়া দেখে ভাষা বোঝা

সাহিত্যিক, বিজ্ঞানসাধক, দাবাড়ু, সংগীতরসিক কাজী মোতাহার হোসেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই মানুষটির দাবা খেলার প্রতি ছিল প্রবল টান। তিনি ১৯৬১ সালে রবীন্দ্রজন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সিলেটে যান। সেখানে পৌঁছেই তার দেখভালের দায়িত্বে থাকা সালেহ চৌধুরীকে ডেকে বললেন, ‘শুনেছি সিলেটে ভালো দাবাড়ু আছেন। এখনই কয়েকজন দাবাড়ু নিয়ে আসেন।’ কিছু সময় পর সালেহ চৌধুরী নিয়ে এলেন আজিজুর রহমান, ফণীবাবু আর আবদুল করিম চৌধুরীকে। কাজী সাহেব খুব ভালো দাবা খেলেন। তার সঙ্গে দাবা খেলতে বসা মানে নিশ্চিত হার। তাই সালেহ চৌধুরীরা পরামর্শ করলেন, চারজন মিলে কাজী সাহেবের বিরুদ্ধে খেলবেন। কাজী সাহেব কানে কম শোনেন, দাবার চাল দেওয়ার সময় ফিসফিস আলোচনা করে নেবেন। প্রথম দানের খেলায় কাজী সাহেব হেরে গেলেন। খেলায় জিতে চারজন তো মহাখুশি। কাজী সাহেব এবার ধীরকণ্ঠে বললেন, ‘বুড়ো তো হারল, সবাই খুশি তো? ভেবেছেন, বুড়ো কানে শোনে না, কিছুই বুঝবে না! তবে বুড়োর কিন্তু চোখ আছে, ঠোঁট নড়া দেখতে পায়।’ এ কথা শুনে তারা খুব লজ্জা পেলেন। এরপর যে কটা দান খেললেন, কাজী মোতাহার হোসেন জিতলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা