মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৯ পিএম
অশ্বিনীকুমার দত্তের বাড়ি সবার জন্য উন্মুক্ত ছিল। সেখানে সাধু-সন্ন্যাসী থেকে শুরু করে পাগল, ভবঘুরে সবাই সমান। বাড়ি তো নয় যেন অশ্বিনী দত্তের হোটেল। একদিন সাতসকালে সন্ন্যাসীর মুখে নামকীর্তন শুনে এক পাগল হঠাৎ খ্যাপে উঠল, এ তো দেখছি পাগলের আড্ডাখানা। কথাটি সন্ন্যাসীর কানে যেতেই সোজা অশ্বিনীকুমারের কাছে গিয়ে অভিযোগ করে বলল, পাগল-ভবঘুরেদের কি এ বাড়িতে স্থান না দিলেই নয়?
অশ্বিনীকুমার শুনে হেসে বললেন, আপনাদের মুখেই তো শুনেছি, এ পৃথিবী একটা আজিব চিড়িয়াখানা। আমার বাড়িটা না হয় মিনি চিড়িয়াখানাই হলো।