মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৫ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১১ পিএম
মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি আততায়ীর গুলিতে মারা গেছেন এবং তার পত্নী জ্যাকুলিনকে গ্রিক ধনকুবের ওনাসিস বিয়ে করেছেন। বিশ্বের মানুষের কাছে এ খবর মুখরোচক হিসেবে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের নিহত হওয়ার বিষয়ে সাংবাদিকরা বিশ্বনেতাদের বিবৃতি নিতে ছুটেছেন।
এমন সময় একদল পশ্চিমা সাংবাদিক চীনে গেছেন। তারা মাও সে তুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এক সাংবাদিক মাওকে প্রশ্ন করে বসলেন, ‘কেনেডি মারা না গিয়ে রাশিয়ার বয়োবৃদ্ধ নেতা নিকিতা ক্রুশ্চেভ যদি মারা যেতেন, তাহলে কী ঘটত?’ সাংবাদিকদের প্রত্যাশা ছিল মাও বুঝি এ প্রশ্নের রাজনৈতিক কোনো উত্তর দেবেন।
কিন্তু মাও সে তুং সবাইকে অবাক করে উত্তর দিলেন, ‘আমার মনে হয় না ওনাসিস ক্রুশ্চেভের বিধবাকে বিয়ে করতে রাজি হতেন।’