× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

বয়স্করা কিসে খুশি হন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৩ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১০ পিএম

বয়স্করা কিসে খুশি হন

ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিজরেইলি তার এক বন্ধুর সঙ্গে একদিন রাস্তায় হাঁটতে বের হয়েছেন। পথে অনেক মানুষ যে-যার মতো হেঁটে যাচ্ছে। ডিজরেইলিকে দেখে বয়স্ক এক লোক তাদের দিকে এগিয়ে এলেন। দুজনে করমর্দন করলেন। ডিজরেইলি আন্তরিকতার সঙ্গে তাকে জিজ্ঞাসা করলেন, ‘আপনার সেই পুরোনো ব্যাধিটার কী অবস্থা?’

ভদ্রলোক বললেন, ‘ক্রমে বাড়ছে। ওটাতেই আমি শেষ হব।’

লোকটির কাছ থেকে বিদায় নিয়ে কিছুদূর এগোতেই ডিজরেইলির বন্ধু তার কাছে জানতে চাইলেন, ‘লোকটি কে?’

ডিজরেইলি উত্তর দিলেন, ‘আমি কী করে জানব?’

বন্ধু বললেন, ‘তবে যে আপনি তার অসুখের খোঁজ নিলেন। তাকে না চিনলে তার রোগের কথা জানলেন কেমন করে?’

বিজ্ঞ ডিজরেইলির উত্তর, ‘আমি দেখেছি, বয়স্কদের একটা না একটা রোগ থাকে এবং তারা সেটা নিয়ে আলাপ করতে ভালোবাসেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা