× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

পাখি গবেষণায় নিলেন পাখির ছদ্মবেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৩ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৪ এএম

পাখি গবেষণায় নিলেন পাখির ছদ্মবেশ

জাপানের টোকিও ইউনিভার্সিটির একজন প্রাণিবিদ্যা গবেষক পাখির ভাষা নিয়ে গবেষণা করতে পাখির ছদ্মবেশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন।

ওই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তোশিতাকা সুজুকি, যিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মানুষের ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে দেখা যায়, পাখির মাথার বড় একটি মুখোশ পরে জঙ্গলে বসে আছেন এক ব্যক্তি।

ছবির এই মানুষটি হলেন প্রাণিবিদ্যার গবেষক। তার নাম জানা না গেলেও তিনি তোশিতাকা সুজুকির একজন সহকর্মী। তিনি এর আগে বাদুড় ও পাখির আচরণ, বিবর্তন বিষয়ক রসায়ন নিয়ে গবেষণা করে সফল হয়েছিলেন।

এবার তার উদ্দেশ্য ছিল, পাখির ভাষা বুঝতে পারার সক্ষমতা অর্জন। তিনি ভেবেছিলেন, মাথায় পাখির মুখোশ পরে বনে গিয়ে সময় কাটালে পাখিরা তার কাছে আসবে। কাছে এসে পাখিরা নিজেদের ভাষায় কথা বলবে। আর তিনি তখন পাখিদের ভাষা নিয়ে গবেষণা চালিয়ে যেতে পারবেন।

তবে দুঃখজনক হলেও সত্য, নাম না জানা এই গবেষক তার এ প্রচেষ্টায় সফল হননি। এর চেয়েও বড় কথা হলো, এ গবেষণা তিনি চালিয়ে গেছেন প্রায় এক বছর। প্রায় প্রতিদিনই বনের নির্দিষ্ট জায়গায় গিয়ে অপেক্ষা করেছেন। কিন্তু কাজের কাজ শেষ পর্যন্ত কিছুই হয়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা