স্বাদু সংবাদ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৩ এএম
শীতপ্রধান দেশগুলোয় খ্যাতনামা বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড নানা ডিজাইনের জ্যাকেট তৈরি করে। ডিজাইনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন বিষয়। কিন্তু যদি শোনেন কম্পিউটার কি-বোর্ডের আদলে জ্যাকেট বানিয়েছে কেউ, কেমন লাগবে?
ভিন্নধর্মী এই জ্যাকেটের উদ্ভাবক লিমিনাল ওয়ার্কশপ নামে একটি ফ্যাশন ব্র্যান্ড। কালো-ধূসর রঙের জ্যাকেটগুলো ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।
কম্পিউটার কি-বোর্ডের ৫৪টি কির ছাপের সমন্বয়ে তৈরি জ্যাকেটটির দামও কিন্তু কম নয়। আগ্রহীরা জ্যাকেটটি সংগ্রহ করতে চাইলে গুনতে হবে ৬২৩ মার্কিন ডলার। বাংলা মুদ্রায় যা প্রায় ৬৮ হাজার টাকা।
বৃহদাকার বিভিন্ন বর্ণ ও প্রতীকের নাইলন কাপড়ের জ্যাকেটটির বিশেষত্ব হলো, এটি বৃষ্টিপ্রতিরোধক। বিভিন্ন কি বা বর্ণের সঙ্গে চেনযুক্ত পকেটও রয়েছে। ফলে লিমিনাল ওয়ার্কশপের এই জ্যাকেট ব্যবহারকারীদের জন্য অনেক জায়গার সংস্থান হয়েছে। এ ছাড়া চেনের সঙ্গে যুক্ত আছে একটি হ্যাশট্যাগ।
অতি ঠান্ডা থেকে মুক্তি দিতে কোমরের সঙ্গে যোগ করা হয়েছে বাড়তি সুরক্ষা। চাইলে আপনি কমিয়ে নিতে পারেন, বাড়াতেও পারেন।
কালো-ধূসর রঙ যদি আপনার পছন্দ না হয় তবে সোনালি রঙের একটি জ্যাকেটও ডিজাইন করেছে কোম্পানিটি। এর দাম ধরা হয়েছে ২৭০ মার্কিন ডলার।