মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১২:৪০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১২:৫৯ পিএম
স্যার টমাস লিপটন
বিশ্ববিখ্যাত ‘লিপটন’ চা কোম্পানির প্রতিষ্ঠাতা স্যার টমাস লিপটন। সাধারণ মুদি দোকানি থেকে একজন সফল চা ব্যবসায়ী হিসেবে তার নামটি ইতিহাসে অমর হয়ে আছে। পৃথিবীজুড়ে যখন লিপটন কোম্পানির চায়ের জয়জয়কার, সে সময় আর্থার ব্রুক নামে আরেকজন ব্যবসায়ী ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে চা ব্যবসা শুরু করেন। তিনি গ্রাহক আকর্ষণে চায়ের নাম দেন ‘ব্রুক বন্ড’। শিগগিরই চায়ের বাজারে ব্রুক বন্ড কোম্পানি লিপটনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।
বিজ্ঞাপনের কৌশল হিসেবে ব্রুক বন্ড টিনের কৌটায় চা বাজারজাত শুরু করে। তারা প্রচার চালায়, টিনের কৌটাই চা সংরক্ষণের শ্রেষ্ঠ উপায়। ব্রুক বন্ডের প্রচারকৌশলে লিপটন কোম্পানির ব্যবসায় বেশ ভাটায় পড়ে। তখন লিপটন তাদের বিজ্ঞাপনে প্রচার করতে শুরু করে, ‘আমরা চায়ের বিজ্ঞাপন দিই, টিনের কৌটার নয়।’