× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুটিং স্পটে আসল গ্যাংস্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১২:১৭ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৩:৫২ পিএম

শুটিং স্পটে আসল গ্যাংস্টার

জেমস বন্ড ০০৭ নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অসাধারণ গতিময় এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন একজন গুপ্তচরের চেহারা। ওই চলচ্চিত্রের জেমস বন্ড নাম ভূমিকায় অভিনয় করা অভিনেতাদের অন্যতম থমাস শন কনারি। স্কটিশ এই অভিনেতা চলচ্চিত্রে যেমন সাহসী চরিত্রে অভিনয় করেছেন, বাস্তব জীবনেও তেমনটিই ছিলেন।

১৯৫৮ সালে ‘অ্যানাদার টাইম অ্যানাদার প্লেস’ ছবিতে কনারি অভিনেত্রী লানা টার্নারের সঙ্গে অভিনয় করেন। ওই ছবির শুটিংয়ের জন্য কনারি ও টার্নারকে বিভিন্ন স্থানে দেখা যায়। ট্যাবলয়েড পত্রিকাগুলোও স্বভাবসুলভ টার্নার আর কনারির প্রেম নিয়ে রমরমা খবর ছাপায়। টার্নারের প্রেমিক ছিল গ্যাংস্টার জনি স্টমপেনাটো। তিনিও সন্দেহবশত লস অ্যাঞ্জেলেস থেকে বিমানে উড়ে লন্ডনে আসেন। রাগান্বিত স্টমপেনাটো পিস্তল হাতে সরাসরি ছবির সেটে উপস্থিত হন। এসেই কনারির নাম ধরে ডাকতে থাকেন। কনারিও কম যান কিসে! স্টমপেনাটোকে ঘায়েল করতে অভিনেতা তার পিস্তল কেড়ে নেন। এর মধ্যেই কলাকুশলীরা ছুটে এসে স্টমপেনাটোকে আটকে ফেলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা