× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

যেন দাড়িমুখেই আমার জন্ম হয়েছিল!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১২:৩৯ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১২:৪১ পিএম

যেন দাড়িমুখেই আমার জন্ম হয়েছিল!

ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার উইলিয়াম গিলবার্ট গ্রেস। তিনি পেশায় চিকিৎসক হলেও ক্রিকেটকেই মনেপ্রাণে ধারণ করতেন। তারপরও তার ডাক্তারি পেশা নিয়ে সবাই কৌতুক করত। সতীর্থ আলফ্রেড শ একদিন তার সামনেই তাকে নিয়ে প্রচলিত কয়েকটি গল্প বললেন। মজার গল্পগুলো শুনে গ্রেস হেসে বললেন, ‘এগুলো সব গালগল্প। ডাক্তারিটা আমি ভালোই করতাম এবং মন দিয়েই করতাম। ডাক্তারিটা তো আমার রক্তেই ছিল। বাবা ডাক্তার ছিলেন, আমরা পাঁচ ভাই-ই তো ডাক্তারি পড়েছি। আসলে হয়েছিল কী জানো, আমি একটু বিখ্যাত হয়ে গিয়েছিলাম তো, ডাক্তারদের নিয়ে চালু সব কৌতুকই আমার নামে চালিয়ে দেওয়া হয়েছিল।’

আরেক সতীর্থ জর্জ লোহম্যান ফোড়ন কাটলেন, ‘তাই বুঝি! তুমি বিখ্যাত ছিলে? হ্যাঁ, তা ছিলে। তবে সেটি মূলত তোমার দাড়ির জন্য। এমন লম্বা দাড়িওয়ালা একটা লোক ক্রিকেট খেলছে, এটা দেখলে কি আর ভোলা যায়।’ লোহম্যানের কথা শুনে গ্রেস মুখে চিলতে হাসি দিয়ে বললেন, ‘কথাটা মন্দ বলোনি। দাড়ি ছাড়া আমার কোনো ছবিই তো নেই। যেন দাড়িমুখেই আমার জন্ম হয়েছিল!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা