× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

মুরগির পাখা লাগিয়ে বিজ্ঞানীর ওড়ার চেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৩:০০ পিএম

মুরগির পাখা লাগিয়ে বিজ্ঞানীর ওড়ার চেষ্টা

ইতালির রাজদরবারে অ্যালকেমিস্ট নিয়োগ দেওয়া হতো। যার কাজ ছিল নতুন কিছু উদ্ভাবন। রাজা চতুর্থ জেমস তার রাজদরবারে অ্যালকেমিস্ট হিসেবে নিয়োগ দেন জন ড্যামিয়েনকে। ড্যামিয়েন রাজাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব সাধারণ কিছু দিয়ে তিনি অসাধারণ উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দেবেন। কিন্তু তিনি বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হন। অদ্ভুত কাণ্ডকারখানার জন্য রাজদরবারে ড্যামিয়েনকে নিয়ে চলতে থাকে কানাঘুষা। এমন পরিস্থিতিতে সমালোচকদের ভুল প্রমাণ করতে ড্যামিয়েন ঘোষণা দিলেন, তার তৈরি করা এক জোড়া পাখা দিয়ে উড়ে উড়ে ফ্রান্সে যাবেন। ১৫০৭ সালে জন ড্যামিয়েন মুরগির পালক দিয়ে এক জোড়া পাখা বানালেন। সেই পাখা জোড়া তার দুই বাহুর সঙ্গে লাগিয়ে স্কটল্যান্ডের স্টার্লিং প্রাসাদের ওপর থেকে ওড়ার জন্য লাফ দেন। পরিস্থিতি প্রতিকূল। ড্যামিয়েন উড়তে তো পারেননি, উল্টো ভবনের পাশের একটা নর্দমায় পড়ে গিয়ে হাত-পা ভেঙে ফেলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা