× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

উল্টো হয়ে ঝুলতে থাকা ডুমুরগাছ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১২:১৫ পিএম

গাছটি উল্টো হয়ে ঝুলে আছে

গাছটি উল্টো হয়ে ঝুলে আছে

ইতালির আধুনিকতম শহরগুলোর একটি বাকোলি। এ শহরের পাশেই বাইয়ি নামে এক পার্কের প্রাচীন স্থাপনায় জন্মেছে একটি ডুমুরগাছ। সংবাদের শিরোনাম হওয়ার কারণ, গাছটি উল্টো হয়ে ঝুলে আছে!

রোমান সাম্রাজ্যের বিভিন্ন স্থাপনাসমৃদ্ধ বাইয়ি হলো একটি প্রত্নতাত্ত্বিক উদ্যান, যা বিশ্বের হাজারো পর্যটককে আকৃষ্ট করে প্রতিবছর। এখানকারই একটি গোলাকার ঘরের ছাদের সিলিংয়ে জন্মেছে এই ডুমুরগাছটি। ওপরে ওঠার সুযোগ না থাকায় গাছটি উল্টো হয়ে নিচের দিকেই বড় হতে শুরু করে। স্থানীয়রা নির্দিষ্ট করে বলতে পারেন না, ঠিক কবে এই ডুমুরগাছটি জন্মেছে।

মানবসভ্যতার একেবারে শুরুর দিকে যেসব গাছ ছিল এবং বর্তমানেও যেগুলো দেখা যায়, তেমন একটি গাছ হলো ডুমুর। বেশ কষ্টসহিষ্ণু এবং বিরূপ পরিবেশেও এ গাছ বেঁচে থাকতে পারে।

কিন্তু বাইয়ি উদ্যানের গাছটি সেসব কিছুকে হার মানিয়েছে। মাটি ও পানির প্রায় কোনো রকম সংস্পর্শ ছাড়াই গাছটি বড় হচ্ছে এবং মাঝেমধ্যে ফলের দেখাও মেলে। উল্টো ডুমুর গাছ নিয়ে নানাজনের নানা মত থাকলেও স্থানীয়রা বেশ খুশি। কারণ এখানে ঘুরতে আসা মানুষের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এ গাছটি। আর যত বেশি পর্যটক, ততই তো তাদের লাভ!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা