× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

শস্যচিত্রে লিওনেল মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১২:১৪ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১৫:৪৩ পিএম

আর্জেন্টিনার মাঠ জুড়ে লিওনেল মেসির শস্যচিত্র

আর্জেন্টিনার মাঠ জুড়ে লিওনেল মেসির শস্যচিত্র

ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির ভক্ত আছে বিশ্বজুড়ে। কিন্তু তার নিজ দেশ আর্জেন্টিনার মানুষ তাকে একটু বেশিই ভালোবাসে। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর মেসির কদর আরও বেড়ে গেছে যেন বিশ্বজুড়ে।

তার কিছু পাগলাটে ভক্ত বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার ফসলের মাঠে এঁকেছিল তার প্রতিকৃতি। একজন কৃষি প্রকৌশলীর তত্ত্বাবধানে ও ২০ জন কৃষকের সহযোগিতায় করা এ কাজটি আলোড়ন তোলে সে সময়।

শ্রম ও কষ্ট সাধ্য এ কাজের চিন্তা করেন মূলত কৃষি প্রকৌশলী কার্লোস ফারিসেল্লি। বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে বিস্তীর্ণ মাঠজুড়ে শস্যদানা বপন করা হয় প্রথমে। পরে প্রায় দুই মাসের অপেক্ষার পর ধীরে ধীরে ফুটে ওঠে লিওনেল মেসির প্রতিকৃতি।

কার্লোস ফারিসেল্লি সংবাদমাধ্যমকে বলেন, ‘মেসিকে আমরা ভালোবাসি। তাকে ভালোবাসি এ কথা জানানোর জন্য নতুন কিছু করার চিন্তা থেকেই এ কাজে হাত দিয়েছি। আর্জেন্টিনার নানা প্রান্তের ২০ জন অভিজ্ঞ কৃষক আমাকে এ কাজে সহযোগিতা করেছেন। অ্যালগরিদমের মাধ্যমে বীজ বপনের পর চিন্তায় ছিলাম এ কষ্ট সার্থক হবে কি না। কারণ তখন খরার মৌসুম ছিল। নিয়মিত পরিচর্যায় প্রায় দুই মাস পর আকাশ থেকে ছবি তুলে দেখি, আমরা সফল হয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা