রিফাত নিগার শাপলা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৩:১০ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৩:২৫ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
সাদা
মেঘের ভেলা
আকাশের
নীলে
হাঁসগুলো
সাঁতরায়
ঝিলে
আর বিলে।
শিউলি
ফুলের শোভা
নয়ন
জুড়ায়
শিশিরের
কণা ফোটে
ঘাসের
ডগায়।
পড়ন্ত
বিকেলে
বাতাসের
তোড়ে
রঙবেরঙের
ঘুড়ি
দিগন্তে
ওড়ে।
কাশবন
ছেয়ে যায়
তুলতুলে
ফুলে
প্রজাপতি,
ফড়িঙের
মন ওঠে দুলে।
শরতের
আঙিনায়
পাখি
গান গায়
হিম
হিম আবহাওয়া
আবেশ
ছড়ায়।