× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া-কবিতা

এ সপ্তাহের ছড়া-কবিতা

ফাহমিদা মোস্তারীন, রণবীর আখতার শাওন, মিফতাহুল জান্নাহ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১২:৪১ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১২:৫১ পিএম

অলংকরণ : ওয়ারিসা ওয়াসিনাত, তৃতীয় শ্রেণি, চারুকলা, বরিশাল

অলংকরণ : ওয়ারিসা ওয়াসিনাত, তৃতীয় শ্রেণি, চারুকলা, বরিশাল

প্রিয় নেতা

ফাহমিদা মোস্তারীন


মুজিব তুমি নীল আকাশে

মুক্ত পাখির ডানা

দিয়েছ স্বাধীনতা

ধরতে তাদের মানা।


দেশমাতাকে আগলে রাখতে 

তুমিই আমাদের প্রেরণা

বাংলাদেশ মানে মুজিব 

তাই তোমার নেই তো তুলনা।


সপ্তম শ্রেণি, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়


হাসি মুখ

রণবীর আখতার শাওন


আমাদের দেশে আছে শেখ মুজিবুর

ভালোবাসি তার কথা গান আর সুর।


বঙ্গবন্ধু নামে তিনি সবার কাছে চেনা

একাত্তরে দেশ হলো যুদ্ধ জয়ে কেনা।


বাংলাজুড়ে আছে তার হাসিমাখা মুখ

ছবি দেখে আমাদের ভরে ওঠে বুক।

সপ্তম শ্রেণি, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল



তোমায় খুঁজি

মিফতাহুল জান্নাহ


মুজিব, মুজিব কোথায় আছ তুমি

তোমায় আমি ডাকি

কোন সুদূরে গেছ চলে

হারিয়ে যাওনি তো তুমি


সবাই তোমায় ভালোবাসে

তুমিই দেশের অহংকার


পঁচাত্তরে পৃথিবী থেকে 

নিলে তুমি বিদায়

মুচকি হেসে বললে তুমিÑ

‘মনে রেখ আমায়।’

ষষ্ঠ শ্রেণি, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা