গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৩:২৭ পিএম
ব্লুটুথ হলো যোগাযোগের তারবিহীন এক প্রযুক্তি। মজার ব্যাপার হচ্ছে, এ টেকনোলজির নামকরণের সঙ্গে এর আবিষ্কারক জাপ হার্টসেনের নামের কোনো মিল নেই। জনপ্রিয় এই প্রযুক্তিটির নামকরণ হয়েছে ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নামানুসারে। জানলে অবাক হবেন, এই রাজার মুখের একটি দাঁত ছিল নষ্ট। সেটি দেখতে ছিল নীল রঙের। এজন্য রাজা হ্যারাল্ড ব্লুটুথ নামেই বেশি পরিচিত ছিলেন।

এর লোগোটিতেও রয়েছে আলাদা বৈশিষ্ট্য। কয়েকটি সরলরেখা বিশেষভাবে সাজানোকে আপাতত আমরা মনে করতে পারি এটি ইংরেজি অক্ষর B। আসলে কয়েকটি আড়াআড়ি রেখা হলো নর্ডিক ভাষার H ও B-এর সংযোগ; যা Harald Bluetooth-এর নামের আদ্যাক্ষর। অক্ষর দুটি একত্র করার ফলে তা একটি B অক্ষরের রূপ নিয়েছে ব্লুটুথের লোগোয়।
হাজার বছর আগে মৃত্যু হলেও এখনও সবার পকেটে পকেটে সেই ভাইকিং রাজা ঘুরে বেড়াচ্ছেন।