প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১২:৫৮ পিএম
এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এডিবি। স্নাতক শিক্ষার্থীদের জন্য এ ইন্টার্নশিপে মিলছে নানা সুযোগ।
আবেদনের যোগ্যতা : ইন্টার্নশিপ প্রার্থীদের জন্য যোগ্যতা নির্ধারণ করা আছে। এডিবির যেকোনো দেশের নাগরিকরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সদস্য দেশের যে শিক্ষার্থীরা মাস্টার্স বা পিএইচডি শুরু করেছেন, তারা এর জন্য যোগ্য বিবেচিত হবেন। ইংরেজিতে দক্ষতাও থাকতে হবে আবেদন করতে চাইলে।
আবেদনের সময় : ইন্টার্নশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে। এডিবির ওয়েবসাইট থেকে এ আবেদন করা যাবে।
বছরে দুবার আবেদন করা যায় ইন্টার্নশিপের জন্য। এ বছরের প্রথম ব্যাচের ইন্টার্নশিপের জন্য আবেদন শেষ হয়েছে। এ ব্যাচে যারা ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, তাদের কাজ শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। এ বছরের দ্বিতীয় ব্যাচে আবেদন শুরু হয়েছে ১৫ জুলাই। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
বাছাই প্রক্রিয়া : যোগ্য যে-কেউ এডিবি ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট সিস্টেমে (এসিইএস) গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। প্রার্থীরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টের বিষয় বেছে নিতে পারবেন। এসিইএসে আবেদনের সময় নিজেদের বায়োডাটা তৈরি করতে হবে। এর সঙ্গে প্রশ্নের উত্তরও লিখতে হবে। আর সিভি, প্রশ্নের উত্তরসহ সব ডকুমেন্ট আপলোড করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গৃহীত হবে না। যান্ত্রিক জটিলতার কারণে শেষ তারিখের আগেই আবেদন করার জন্য প্রার্থীদের উৎসাহিত করে এডিবি। আবেদনের পুরো প্রক্রিয়াসহ কয়েকটি বিষয় ইন্টার্নশিপের জন্য মূল্যায়ন করে এডিবি।
বিস্তারিত : www.adb.org/work-with-us/careers/ internship-program#accordion-0-12