× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

মাকড়সার কামড় খেয়ে স্পাইডারম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৫:২৯ পিএম

মাকড়সার কামড় খেয়ে স্পাইডারম্যান

মারভেল কমিকসের সুপারহিরো চরিত্র স্পাইডারম্যানের খ্যাতি বিশ্বজোড়া। পিটার পার্কার নামে সাধারণ এক যুবক ব্ল্যাক উইডো বিষাক্ত মাকড়সার কামড় খেয়ে স্পাইডারম্যান হয়ে ওঠে।

কাল্পনিক এ কাহিনীর মতো বাস্তবে এমনটা ঘটাতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হতে গিয়েও বেঁচে গেল আট বছর বয়সি এক শিশু। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই ও বলিভিয়া ডটকম জানিয়েছে, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার অরুরো বিভাগের ভিচুলোমা শহরে এ ঘটনাটি ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে, এই স্ত্রী মাকড়সাগুলোর পেটের নিচের অংশে লালচে চিহ্ন দেখা যায়। প্রিয় চরিত্র স্পাইডারম্যান হতে গিয়ে ওই বালক বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সার কামড় খেয়েছে নিজ ইচ্ছায়।

খবরে বলা হয়, বাড়ির প্রাঙ্গণে একটি ইটের নিচে মাকড়সাটি খুঁজে পায় ছেলেটি। তখনই তার পিটার পার্কার হওয়ার বাসনা জাগে এবং হাতে নিয়ে কবজির উপরিভাগে বসিয়ে দেয় মাকড়সাটি। ব্ল্যাক উইডো মাকড়সা সাধারণত মানুষকে আক্রমণ করে না, যতক্ষণ না নিজের বিপদের আশঙ্কা থাকে। বিষাক্ত হলেও, কাউকে কামড়ালে যদি দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তবে মৃত্যুর আশঙ্কা কম থাকে। শিশুটিকে দ্রুতই হাসপাতালে নিতে সক্ষম হয় তার পরিবার। কিছুদিন আগেও বলিভিয়ার তিনটি শিশু স্পাইডারম্যান হতে গিয়ে ব্ল্যাক উইডোর কামড় খেয়ে সংবাদের শিরোনাম হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা