× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

তুমি তো মূর্খ নও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৩:৫৭ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৪:২৬ পিএম

তুমি তো মূর্খ নও

চিত্রশিল্পী মুর্তজা বশীরের বাবা বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্। দুজনই খ্যাতিমান। মুর্তজা বশীরের আপত্তি ছিল বাবার পরিচয়ে পরিচিত হতে। তিনি চাইতেন লোকে বলুক মুর্তজা বশীরের বাবা মুহম্মদ শহীদুল্লাহ্। তাই বাবার দেওয়া নাম আবুল খয়র মুর্তজা বশীরুল্লাহ্ কেটে হলেন মুর্তজা বশীর। একদিন পিওন তাদের বাড়িতে অনেক চিঠি নিয়ে এলো। ‘মূর্তজা বশীর’ নামেও সেখানে একটি চিঠি ছিল। চিঠিটি দেখে তার বাবা ফিরিয়ে দিয়ে বললেন, এ নামে কেউ থাকে না এখানে। ঘটনাস্থলে মুর্তজা বশীর উপস্থিত। তিনি তড়িঘড়ি হাত বাড়িয়ে চিঠিটি নিলেন। বললেন, ‘ দেখি, এটা আমার চিঠি।’ চিঠি নেওয়া দেখে শহীদুল্লাহ্ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। ছেলেও কম কিসে! সাহস নিয়ে বললেন, ‘উল্লাহ্’ কেটে দিয়েছি। নিজের পরিচয়ে দাঁড়াতে চাই।’ ছেলের কথা শোনার পর শহীদুল্লাহ্ অবশ্য খুশি হননি। তারপরও ছেলের সিদ্ধান্ত মেনে নেন। হাত বাড়িয়ে চিঠিটি নিয়ে নাম পড়লেন। বললেন, তোমার মুর্তজা নামের বানানে ম-এর নিচে দীর্ঘ ঊ-কার দাও কেন? মূর্খের বানানে ম-এর নিচে দীর্ঘ ঊ-কার হয়। তুমি তো মূর্খ নও, তাই তুমি মুর্তজা লিখবে হ্রস্ব উ-কার দিয়ে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা